সময় আর নাই ('There Is No More Time')
By Deyasini Sinha Ray
কাঁটা নড়ে, বেলা বাড়ে,
শহর ওঠে গড়ে,
বয়স সবের বেড়েই চলেছে
সময়ের হাত ধরে -
ছুটছে গাড়ি, কাঁপছে বাড়ি,
কাজের তাড়াহুড়ো,
স্বার্থ-জড়ানো ধুলোর পাহাড়
উড়ছে গুঁড়ো গুঁড়ো!
ব্যস্ত সড়ক ঘুমিয়ে পড়ে
কাঁটার তালে তালে,
আলো-আঁধারির গল্প লেখা
অদৃশ্য জালে!
দিগ্বিদিক জ্ঞানশুন্য,
বা ভীষণ অসহায়,
এমন হলেও কেউ কাউকে
পাশে নাহি পায়!
জন্ম থেকে মৃত্যু,
শুধু কাঁটার খেলা ভাই,
চোখ খুললেই দেখবে
হাতে সময় আর নাই!
By Deyasini Sinha Ray

Comments