সময়ের আদেশ
By Partha Pratim Chakraborty
মহাত্মন,
ছুটির আর্জি রইলো আমার।
নিশ্চিত সময় এসেছে শুদ্ধ হবার!
এই শেষ!
এখানে আর নয় বিজ্ঞাপন আমার লেখার।
সময়ের আদেশ!
খবর রটেছে,
আজ রাত পোহালেই সূর্য্যের আয়ূ শেষ!
তাই কাল ভোর হতে
আমাকেই আলো জ্বালতে হবে পৃথিবীর পথে পথে।
এবার আমার তপস-এর পালা, ডুব সাঁতারের শেষ।
সময়ের আদেশ।
By Partha Pratim Chakraborty

Comments