সৌমিত্রদা স্মরণে
By SUJOY KANTI PAL
তুমি বললে, সৌমিত্রদাকে নিয়ে
একটা লেখা দাও দেখি।
আমি বললাম, চারিধারে এত লেখা
তোমার মন ভরে নি নাকি?
বহুমুখী প্রতিভার বিকাশ
ছড়িয়ে রয়েছে দিকে দিকে।
কান পাতলে শোনা যায়
সৌমিত্র-গাঁথা লোক মুখে।
আচ্ছা বলো তো, এর কি কোনো
সত্যি-সত্যি দরকার ছিল ?
নির্জীব করে হাসপাতালে
চল্লিশ দিন আটকে রেখে দিল ?
সৌমিত্রদা তো চিরকাল
ছুটে বেড়িয়েছে কাজের নেশায়,
এই বন্দি জীবন তাকে কি
বলো, কোনোভাবে মানায় ?
কেন দিতে পারলাম না আমরা
তাকে সেই কাঙ্খিত মুক্তি ?
আজ বারে বারে মনে পড়ে
তার সেইসব স্মরণীয় উক্তি।
মৃত্যুর সাথে সামনাসামনি
চেয়েছিল তিন-পাত্তি খেলতে,
সমস্ত জীবনীশক্তি দিয়ে কি
চেয়েছিল মৃত্যুকে দূরে ঠেলতে ?
নাকি আমরাই অহেতুক
জোর করে বেঁধে রেখেছিলাম তাকে?
শৈশবে - যৌবনে - প্রৌঢ়ত্বে
আপন বলে ভেবেছিলাম যাকে।
By SUJOY KANTI PAL

Comments