সাদা কালো চোখ
By Partha Pratim Chakraborty
শৈশব হতেই মনের ভিতর এক অদম্য কৌতূহল কাজ করে!
কৌতূহল যা এখন আমার শারীরিক বিবর্তনকে ছাড়িয়ে গিয়েছে অনেক দূরে।
যখন কোনো অপ্সরা প্রতিম রূপসী মানবী হেঁটে যায় এই ধরা-র পথ ধরে,
আমারও সাধ জাগে তাঁর এক ঝলক দেখার তরে!
যেনো আমার ক্লান্ত দু’চোখ ক্ষণকাল বিশ্রাম করুক তাঁর মুখের প’রে।
কিন্তু পারি না। সেই অদম্য কৌতূহল প্রাচীর হয়ে দাঁড়ায় পথ মাঝারে।
আর সাথে একরাশ সংকোচও কাজ করে মন দুয়ারে।
আমার কৌতূহলী চোখ দু’টি তখন চিরুনি হয়ে পরপুরুষদের দৃষ্টি ধরে।
আমি দেখে যাই তাদের চোখ কেমনে ঘোরে সেই মানবীর শরীর জুড়ে।
আমি দেখতে পাই বারো থেকে বিরাশি কেমনে মহামায়া’র মায়ায় অন্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে।
আমি শুনতে পাই মহাকালের বীণার তারের ঝঙ্কারে কত শত মুন্ড-মালার রক্ত ঝরে।
আমি শুনে যাই সেই মানবীর হৃদের ব্যাথার সুর যখন পরপুরুষের চোখ তার শরীর আঁকড়ে ধরে।
By Partha Pratim Chakraborty

Comments