“রাজ-অহমিকা”
By Asim Kumar Dandapat
প্রসাদে প্রমত্ত দেশ—-শুধু উপদেশ,
অধুনা সাম্প্রদায়িক, চেতনা আগ্রাসী।
সমাজ সংস্কৃতি আজ ! প্রভুত্ব বিলাসী,
মেধা চর্চা হীনতায়— এক্কেবারে শেষ।
সম্মুখে ঘোর আঁধার—জাতির জীবনে,
ক্ষমতা অলীক স্বপ্নে, হইয়া বিভোর।
রাজার অজ্ঞতা নাশে, উন্নতির ভোর!
ধর্মের বিভেদ মন্ত্র— অমানিশা আনে।
শিক্ষা-দীক্ষা লাটে ওঠে, অমূল্য সম্পদ।
পায়ে মারিয়া কুড়ুল, পিছু পানে ধায়,
বাহিরে ঢক্কা নিনাদ, ধ্বংস কিনারায় !
বিজ্ঞান বিমুখ হলে—- ঘনায় বিপদ ।
বিদ্বানে দেয়না মান, রাজ অহমিকা!
প্রগতি সোপানে তাই, পড়ে যবনিকা।
By Asim Kumar Dandapat

Comments