মনের ভালবাসা
By Sanjib Kumar Deb
মন জানে ভালোবাসা কতো
লুকিয়ে রেখেছি মনে
তোকে দেবো বলে।
দেখেছি যতো লেগেছে মনে
দেখেছি ততো ক্ষণে ক্ষণে
আজ অষ্টমীতে পড়নে শাড়ি
মজেছে মন দেখতে দারুণ
গালে পড়ে টোল, বাজছে ঢোল
হাসি চলে অবিরল
শাড়ির আচঁল উড়ছে হাওয়ায়
লাগছে তোকে আপন জন।
মন জানে ভালোবাসা কতো
লুকিয়ে রেখেছি মনে
তোকে দেবো বলে।
হয়না সুযোগ বলার আমার
বলবো বলবো বলে বলা হয় না
জোয়ার ভাঁটা চলতে থাকে
শরীর জুড়ে মনের মাঝে।
কিছুটা ভয় কিছুটা আবেগ
মিলে মিশে একাকার হয়ে।
মন জানে ভালোবাসা কতো
লুকিয়ে রেখেছি মনে
তোকে দেবো বলে ।
এই তো সেদিন বলতে গিয়ে
পড়ে ছিলাম বাকরুদ্ধ হয়ে
দেখতে দেখতে তুই চলে গেলি
বলা হলো না আবার আমার।
মন জানে ভালোবাসা কতো
লুকিয়ে রেখেছি মনে
তোকে দেবো বলে ।
By Sanjib Kumar Deb

Comments