মনের কোণের চঞ্চলতা
By Sanjib Kumar Deb
তোকে দেখার জন্য দাঁড়িয়ে থাকি,
ধৈর্য্য সহকারে..............।
মনের কোণের চঞ্চলতা
বাগ মানে না মনে।
কি জানি কি ?
কেমন লাগে !
কেন লাগে মনে ?
তোকে দেখলে স্বস্তি লাগে,
আশা জাগে মনে।
কিন্তু তুই কি ?
জানিস........... এ সব!
আমার মনের কথা ।
তাই তোকে দেখলে দাঁড়িয়ে পড়ি,
ভালো যে লাগে তোকে।
হাসিস তুই আমায় দেখে
আমার মনে পড়ে দাগ।
তোর হাসি-টাই বারে বারে
আমায় ভাবায় দিন রাত ।
কি করি, কি না করি
তোকে দেখতে শুধু চায়।
তোকে পেলে আদর করে
বসিয়ে রাখতে চায়।
By Sanjib Kumar Deb

Comments