মিলন এর স্বপ্ন
By Priyodeep Saha
হারিয়ে যায় সব, হেরে যায় আমি,
তবু মন বলে ভালোবাসা প্রাণ এর চেয়েও দামি,
কষ্ট পেতে পেতেও অন্তর যায় মোড়ে
এক সাথে যায় চলা বাকি সব ছেড়ে।
হেঁই রাতে চাঁদের আলো পরবে আমাদের গায়ে
তখনই বুঝি শুরু করব ভালোবাসার নতুন অধ্যায়ে।
আকাশ মাখা তোমার প্রান, সব কষ্ট যায় সরে,
চলে প্রিয় দুজন মিলে সময় দেখি ভোরে।
সেই মায়াবী চোখ কেঁদে নিয়েছে আমার মন,
তোকে ভালোবাসি, মন দিয়ে শোন।
বৃষ্টির টিপ টিপ আওয়াজে চল যাই হারিয়ে
সব ঝড়ের পরেও থাকবো এক সাথে দাঁড়িয়ে।
খুব কঠিন জানি অতিৎ বিচ্ছেদন দেওয়া
নতুন করে জীবন গড়ি, এটাই আমার চাওয়া।
ভালোবাসার স্বপ্ন দেখি, পাশে দেখি তোকে,
চল দুজনে হাত ধরি তাই এতো মানুষের ফাঁকে।
By Priyodeep Saha

Nice
Bhalo bhai
❤️❤️
অসাধারণ 👏