মেয়ের ভালোবাসা
- Hashtag Kalakar
- Nov 28, 2025
- 1 min read
By Sanjib Kumar Deb
এই মেয়ে তুই বলনা আমায়
ভালোবাসা তোর কার সাথে ?
মোড়ের মাথায় দাড়িয়ে থাকা
লম্বামুখো গুটকা খেকো,
এক নিঃশ্বাসে সব বলে যায়।
মেয়ে দেখলে উচিয়ে গলা,
এগিয়ে এসে দেখায় ছলাকলা।
..............................তার সাথে।
এই মেয়ে তুই বলনা আমায়
ভালোবাসা তোর কার সাথে ?
নাকি যে ছেলে টা..............
তোর সাথে যায়।
ট্রেনে, বাসে, টোটোয় চড়ে
হাসতে থাকিস যার সাথে তুই।
কথায় কথায় ঝগড়া করিস,
রাগ করে তুই বন্ধ করিস
কথা বার্তা যার সাথে।
........................... তার সাথে।
এই মেয়ে তুই বলনা আমায়
ভালোবাসা তোর কার সাথে ?
নাকি যে ছেলে টা.............
বাইকে করে রোজ বিকেলে
হাওয়ায় উড়িয়ে নিয়ে,
ঘুরিয়ে আনে.................... ।
রিস্টুরেন্টে যার সাথে তুই
মোমো, চাউমিনে জমিয়ে আড্ডা,
কতো স্বাদের কথা বার্তা।
................................ তার সাথে।
এই মেয়ে তুই বলনা আমায়
ভালোবাসা তোর কার সাথে ?
নাকি পাশের...........বাড়ির,
ঐ..............ছেলেটা।
যে ছেলে তোকে দেখলে পরে,
ঠাট্টা করে, মনে মনে গোপন রাখে
তবু ভালোবাসা বেরিয়ে পরে।
বলতে গিয়ে হয় না বলা,
.................................. তার সাথে।
এই মেয়ে তুই বলনা আমায়
ভালোবাসা তোর কার সাথে ?
By Sanjib Kumar Deb

Comments