মা-এর আদর
By Sanjib Kumar Deb
মা আমি তোমার সন্তান
এটা যেমন সত্যি,
জন্মে ছিলাম যখন আমি
ছিলাম এক রত্যি।
তোমার বুকের দুগ্ধ পানে
বেড়েছি আমি ধীরে ধীরে
শরীর জুড়ে তোমার পরশ
চেয়েছি দিন রাত্রি।
হয়েছি বড় ধীরে ধীরে
হয়েছি হৃষ্ট পুষ্ট।
শরীরে এখন অগাধ জোয়ার
টক্ বগ্ করে রক্ত।
মা আমার,
তোমার নাড়ির মধ্য দিয়ে
পেয়েছি প্রথম রক্ত।
সেই রক্ত দিয়ে আমি হয়েছি বুদ্ধি দ্বীপ্ত।
বাবার আদর বাবার মতো
সর্বদা শক্ত পোক্ত ।
মা আমার,
তোমার আদর বিশ্ব বিখ্যাত।
By Sanjib Kumar Deb

Comments