ব্যস্ত শহর
By Sanjib Kumar Deb
চলছে মানুষ জোরে জোরে
ব্যস্ততার ভিড়ে।
কারো পিঠে ব্যাগের ভারী
কারো পিঠ খালি।
কেউ বা হাতে বইছে বোঝা
কারুর মাথা ভারী।
এত ব্যস্ত থামছে না কেউ
শুধু চলছে জোরে জোরে,
নারী পুরুষ উভয় মিলে
সমান তালে চলে।
দেখে মনে হয় বিপদ বুঝি
উপচে পড়া ভিড়ে।
দেখছি আমি বসে বসে
চেনা যদি মিলে,
থামবে বলে
থামতে থামতে
দূরে যে যায় চলে।
মাঝে মাঝে ডিসপ্লেতে
নজর সবাই মেলে
হঠাৎ দেখি দৌড়ে গিয়ে
লোকাল ট্রেন ধরে।
ব্যস্ত মানুষ ব্যস্ত শহর
কলকাতা যার নাম ।
শহরটাকে চিনতে গিয়ে
নিজে গুলিয়ে গেলাম।
পাশের মানুষ প্রতিবেশীর
খবর রাখেন না যে,
জিজ্ঞেস করলে -এমন জবাব!
মনটা ভেঙে পড়ে।
আমরা বাবু গ্রামের মানুষ
মনটা মোদের বড়।
ওজন করবে এমন পাল্লা
তৈরি করতে পারো।
পাশের বাড়ির হাঁড়ির খবর
আমরা বলতে পারি।
ঘরের বিবি পরের বেবি
কোনটা দেখতে ভালো।
পাড়ার খবর ঘরে বসে
শুনতে তুমি পারো
যদি তুমি পাড়া-পড়শির
সঙ্গে চলতে পারো।
গিন্নি তোমার ভালো মানুষ
সবার খবর রাখেন।
কাজের মাসি নিজের মাসি
কার স্বভাব ভালো।
পাশের বাড়ির বৌদি কেন
আসবে ঘন ঘন।
ঘরের দাদা সাবধান তুমি
নইলে বিপদ বড়।
By Sanjib Kumar Deb

Comments