বিভেদ
By Sanjib Kumar Deb
হিন্দু বলে মারলে তাদের
পারেনি পড়তে কলমা।
গুলিতে করলে ঝাঝরা শরীর
রক্তের বয়েছে বন্যা।
নিজের দেশে ঘুরতে গিয়ে
ভাবেনি এমন হবে।
মূহুর্তে সব তাজা প্রাণ
মাটিতে লুটিয়ে পড়বে।
কোন ধর্ম শেখায় মোদের
করতে নিধন মনুষ্যত্ব।
ইসলামে কি লেখা আছে কোথাও
জন্নত পাবে এসব ভন্ড।
ধর্ম শেখায় সহিষ্ণুতা,
ধর্ম করে মেল-বন্ধন ।
দেবভূমি এই ভারতবর্ষ
যেখানে সর্বধর্ম পায় ঠাঁই ।
নিজের ধর্ম নিজের কাছে
সবার ধর্ম সবার কাছে আছে স্বমহিমায়।
দেশ যে মোদের ভারতবর্ষ
যেখানে সর্বধর্ম পায় ঠাঁই।
"অহিংসা পরমো ধর্মঃ"
যে দেশে পুজিত হয়।
"মাটি টাকা, টাকা মাটি"
"যত মত, তত পথ"
কই তারা তো বলেনি কখনো
ধর্ম ধর্মে বিভেদ কর।
"মানুষ আপন টাকা পর
যত পারিস মানুষ ধর"
এমন বানী তারাই পারে
যেখানে সর্বধর্ম পায় ঠাঁই।
"নিজে বাঁচে অন্যে বাড়ে
ধর্ম বলে জানিস তাকে"
তাই ধর্ম নিয়ে না করে লড়াই
নিজের নিজের ধর্ম কর।
গীতা, কোরান, বাইবেল, টি্পিটক
যে টা খুশি পড় না তুই,
দেখবি সবই মানুষের জন্য
ধর্মে কোনো বিভেদ নাই।
তাই হিন্দু মুসলিম না করে বিভেদ
মানুষ হয়ে সভ্য সমাজ গড় ।
By Sanjib Kumar Deb

Comments