পঞ্চাশোর্ধ যুবক
By SUJOY KANTI PAL
বেলা শুনছো কি,
আমি ছুঁয়েছি কবে পঞ্চাশ -
বেলা দেখছো কি,
আজও মেটে নি আমার আঁশ।
তুমি ভেবো না যে,
কেউ নেই মোর আশপাশ -
আমি নিরুত্তাপ, নিস্তরঙ্গ -
মৃত নগরে যার বাস
এ তো ক্রিকেটের
অর্ধশত পার হওয়া নয়,
উৎসাহ উদ্দীপনায়
দ্বিগুণ হয়ে ওঠা নয়,
চারপাশে মুগ্ধ দর্শকের
করতালি শোনা নয় -
আমি নিরুত্তাপ, নিস্তরঙ্গ -
নিত্য বোঝা যে বয়।
যৌবনের চাওয়া পাওয়া
আজ কি দরকার রোখা ?
হিসেবের খাতায় দেখি
কতবার খেয়েছি ধোঁকা।
নিজেকে চালাক ভেবেছি
আসলে মস্ত বোকা।
আমি নিরুত্তাপ, নিস্তরঙ্গ -
মায়ের আদরের খোকা।
যখন সবে পঁচিশ,
দুর্বার গতিতে পড়েছিল ছেদ -
আজ এতদিন বাদে
মনে রাখি নি কোনো খেদ।
জীবন সংগ্রামে যুঝে
শরীরে জমে নি কোনো মেদ,
আমি নিরুত্তাপ, নিস্তরঙ্গ -
জীবনে আসে নি বিচ্ছেদ।
আজ জীবনের নতুন বাঁকে,
চলতে হবে অন্য পথ -
কনিষ্ঠদের মিলিত রায়ে
পোষন করব ভিন্ন মত।
বরিষ্ঠদের সান্ধ্য আড্ডায়,
এখন নয় তো প্রবেশ রদ -
আমি নিরুত্তাপ, নিস্তরঙ্গ -
টেনেই চলব জীবন রথ।
চুলে কলপ, চোখে চশমা,
বয়স বোঝা তো ভার -
যৌবনেরে করব চ্যালেঞ্জ,
সেই যে অঙ্গীকার।
জীবন যুদ্ধে জিততে গেলে,
জেনো বুদ্ধিমত্তাই সার।
আমি নিরুত্তাপ, নিস্তরঙ্গ -
রইবো না কো আর।
By SUJOY KANTI PAL

Comments