প্রেমের পাঁচালী
By Partha Pratim Chakraborty
এমনিতে তুই অল্প কাঁদিস।
অল্প আদরে দিব্যি হাসিস।
কী... লক্ষ্মী মেয়ে রে তুই!
প্লীজ, আমার প্রেমিকা হবি?
তোর নীল জামদানি, খোঁপায় ফুল।
তুই অপ্সরা নাকি মনের ভুল!
কী... সুন্দর মেয়ে রে তুই!
প্লীজ, আমার প্রেমিকা হবি?
তোর হাত ধরেই হোক রাস্তা পার।
তোর ইচ্ছে নেই আজ ঘরে ফেরার।
কী... বাউণ্ডুলে মেয়ে রে তুই!
প্লীজ, আমার প্রেমিকা হবি?
তোর হাতে হাত, রাত কাবার।
ছাদ থেকে নাম নেই নামার।
কী... রাতজাগা মেয়ে রে তুই!
এই শোন না, আমার প্রেমিকা হবি?
তোর ঠোঁটে প্রেম, ঘুম আমার।
তুই গান ধরিস তাই ঘুম ভাঙার।
উফফ্, কী... দুষ্টু মেয়ে রে তুই!
চল তবে আমার প্রেমিকা হবি!
তোর রাগী লাল নাক, ভয় আমার!
তোর লবণ কৌটোয় চিনি আবার!
কী... আনমনা মেয়ে রে তুই!
তুই যে আমার পরাণ হবি!
তোর কাজল চোখে চুমু আমার।
তোর আলতা পায়ে ছোঁয়া আমার।
কী... লাজুক মেয়ে রে তুই!
এই, তুই কি আমার বউ হবি?
By Partha Pratim Chakraborty

Comments