পাত্রী চাই
- Hashtag Kalakar
- Dec 11, 2025
- 1 min read
By Partha Pratim Chakraborty
ঘটকমশাই বললে হেসে, "মেয়ে বড়ই সুলক্ষণা,
সুদর্শনা, বুদ্ধিমতী, শিক্ষিতাও বেশ।
গান জানে, কবিতা লেখে গুণের নেইকো শেষ।"
আমি বললুম, "ওসব রাখুন, আগে বলুন
হাসবে তো সে খিলখিলিয়ে?
টো টো করবে আমার সনে?
স্বপ্ন ভাঙলে জুড়বে আমার?
কাঁদলে দেবে চোখ মুছিয়ে?"
ঘটক বললে, "এ কি কথা বলছো ছেলে!
তুমি কি কচি খোকা হলে?
সুলক্ষণা, সুদর্শনা এই মেয়ে স্বর্গের চাবি।
হাতের লক্ষ্মী ঠেলো না পায়ে রেখে অলীক দাবি।"
আমি বললুম, "সুলক্ষণা, সুদর্শনা ওসব বুঝি না আমি।
সে যেন মায়ের মতো আগলে রাখে এইটুকু মোর দাবি।"
By Partha Pratim Chakraborty

মন ছুয়ে গেলো। অসাধারন লেখা।