তুমি-ই সে মেয়ে - By Sanjib Kumar Deb
Written By: Sanjib Kumar Deb
Category: Poetry
Competition: Poetry and Creative Writing Competition 2026
In the realm of poetic expression, Sanjib Kumar Deb brings forth a captivating piece titled "তুমি-ই সে মেয়ে" in the Poetry category. As part of the Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar, this work delves into the theme of admiration and beauty. Through vivid imagery and heartfelt emotion, Sanjib's poem encapsulates the moment of seeing someone who leaves a lasting impact.
About the Work
Sanjib Kumar Deb's poem "তুমি-ই সে মেয়ে" is a tender exploration of admiration and the beauty found in simple, fleeting moments. The work is rich with imagery, painting a portrait of a woman whose presence captivates the observer. The narrative is woven with vivid descriptions and an emotive tone, reflecting the universal theme of encountering someone who resonates deeply with our inner world.
Poetry
Original Submission by Sanjib Kumar Deb
তুমি-ই সে মেয়ে
তুমি-ই সে মেয়ে
যাকে প্রথম দেখে আমি চমকে উঠে ছিলাম।
যাকে আর ও একবার ভালো করে দেখার জন্য,
যার পিছু নিয়ে ছিলাম।
তোমার অজান্তেই
তোমাকে আবার ও ভালো করে দেখেছিলাম।
দেখেছিলাম তোমার মুখ,
তোমার মুখমন্ডল,
তোমার মুখমন্ডলে থাকা টানা টানা দুটি চোখ।
দেখে ছিলাম গালভরা হাসি,
টিকালো নাক।
দেখে ছিলাম মুখমন্ডলে থাকা বাঁকা বাঁকা,
যেন শিল্পীর তুলিতে আঁকা দুটি ঠোঁট।
দেখে ছিলাম তোমার বুক,
দেখেছিলাম তোমার বুকের গঠন।
মনে মনে মেপে নিয়ে ছিলাম
তোমার উচ্চতা।
আর মনে মনে ঠিক করে নিয়েছিলাম।
এই সেই মেয়ে.......
যাকে মনে মনে এতোদিন আমি
হন্যে হয়ে খুঁজছিলাম।
আর ও দেখেছিলাম তোমার বলা,
তোমার চলা।
দেখেছিলাম তোমার সর্বাঙ্গ বদনখানা।
অথচ তুমি কিছুই জানলে না।
তোমার অজান্তেই,
তোমাকে আমি আমার স্বপ্নে দেখা
সেই রাজকন্যার সঙ্গে মিলিয়ে নিয়ে ছিলাম।
দেখে ছিলাম তোমার গোছাভরা চুল,
চুলকে বেঁধে রাখার চুল বন্ধক।
তোমার পড়নে ছাপা শাড়ি,
শাড়িতে উপচে পড়া
নক্সা ক'টা নজর কারা।
পড়নে ব্লাউজ খানা,
হাতার উপর ডিজাইন করা
ডিজাইনে রং বেরং-এর সব আলপনা।
দেখেছি তোমাকে জড়িয়ে ধরা,
শাড়ির আঁচল খানা।
হাওয়ায় উড়ে যাবে বলে
কুঁচির সাথে পিনে ভরা।
দেখেছি তোমার লাজুক মুখে
এদিক ওদিক চেয়ে থাকা।
সঙ্গে যদি থাকতো মোবাইল
চুপটি করে একটি ছবি,
তুলে নিয়ে,
সঙ্গে করে যেতাম চলে
কিন্ত তখন মোবাইল বলে আসেনি কিছু।
সালটা ছিল - ৯৩
আরে হ্যাঁ ------১৯৯৩।
দিনটা ছিল সরস্বতী পুজোর দিন।
✍️শ্রী সঞ্জীব কুমার দেব
বড়দিঘী (01/12/24)
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a distinguished event celebrating the richness of language and creativity. This competition invites participants from diverse backgrounds to showcase their literary talents across various categories, fostering a vibrant community of writers and poets.
We extend our heartfelt gratitude to Sanjib Kumar Deb for sharing "তুমি-ই সে মেয়ে" with us in the Poetry and Creative Writing Competition 2026. His work beautifully captures the essence of admiration and the timeless allure of beauty. Thank you, Sanjib, for your contribution to the literary world.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.


Comments