ডাকিনি যোগ (Dakini Yog)
By Rishan Roy
দুই চোখে ভাসিয়া মাঝি, বসে ফেরারির ঋণে,
আমার মর্ত উথাল পাথাল ভাসে,
সবুজ জলের জঞ্জালে, আমি হাত ফেরিয়ে খুঁজি সিক্ত অবহেলা
বুঝি তোমার শরীরের সমস্ত শিরা-উপশিরা,
লাল নীল জীবন নীড়
উর্দ্ধে ভাসে একাকার শঙ্খচিল,
নরম মাটি চিবিয়ে ম্লান,
আমার জিভে বাসা বাঁধে এক ডাইনির ভিটে,
তার কেশরাশি বাঁধে ছড়ায়, ঝরে আমার সর্বগ্রাসি ক্ষুদায়।
তাকে তোমাকে, তাকে আমাকে,
নরম চামড়ায় দাঁতের দাগে,
আগুনে পুড়িয়ে
নৌকা ডুবিয়ে
সবুজ জলের জঞ্জালে আমি তোমার হ্যালা তেও বাঁচি,
ঘৃণায়ে লিপ্ত ডাইনির চিত্ত,
ওকথা-কুকথা তেও তোমার ঠোঁটে থাকতে রাজি।
By Rishan Roy

Comments