চলে যাচ্ছি
By Partha Pratim Chakraborty
যাই...
জানি কেউ খুঁজবে না আমায়,
তবু ঠিকানা জানিয়ে রাখছি।
আমি কচ্ছপের বাড়ি যাচ্ছি!
জানিনা ফিরবো কবে,
তবে ফিরবো নিশ্চয়!
যখন ফিরবো -
মুখ ভরা হাসি, বুক ভরা উচ্ছ্বাস, এক মুঠো মুক্তো আর ক’টা পারিজাত নিয়ে ফিরবো!
এই রে... দেরি হয়ে যায় কথায় কথায়!
কচ্ছপ বসে বারান্দায়, আমার অপেক্ষায়।
আমি যাই...
By Partha Pratim Chakraborty

Sundor
Opurbo