ঘোমটা টেনে আকাশ খানা
By Asim Kumar Dandapat
ঘোমটা টেনে আকাশ খানা
সামনে এলো ঐ
বৃষ্টি বুঝি আসবে এবার
অপেক্ষাতে রৈ
ডাক দিয়েছে বর্ষারানী
সে যে আপন সৈ!
তার ডাকেতে না আসিয়া
কেমন করে রৈ
খানাখন্দ কানায় কানায়
জল করে থৈ থৈ।
ব্যাঙের ডাকে জাগলো সাড়া
চারদিক মকমক
By Asim Kumar Dandapat

Comments