গণ্ডমুর্খ
By Asim Kumar Dandapat
আদর্শ মানুষে করে, অবজ্ঞা সকলে,
যাঁদের নিমিত্ত কর– দুঃখকে বরণ!
তাঁরাই দুষিবে তোমা– শুধু অকারণ,
দুনিয়া প’ড়েছে আজ, অর্থ যাঁতাকলে।
বদান্যতা মা’নি লও, নয় প্রতিবাদ!
মূক ও বধির হয়ে! থাকিলে নীরব—-
গণ্ডমুর্খ উগ্র চণ্ডা— করে উপদ্রব !
অন্যায় সম্মুখে দ্যাখো জবাবে বিবাদ।
মানুষ সবাই নয়— বাহিরে মুখোশ!
অন্তরে জটিল গ্রন্থি মলিনতা ভরা।
ছদ্মবেশী ভণ্ড সাধু তাঁরা তো অধরা!
অলসতা গ্রস্ত এঁরা, স্তব্ধ হয় কোশ।
উদয়াস্ত তর্কে লিপ্ত– থাকে কর্মহীন,
হামবড়া সে অতিশয়– ঈর্ষায় বিলীন।।
By Asim Kumar Dandapat

Comments