ইঁদুবালার অপেক্ষা (Indubala's Eternal Wait)
By Rishan Roy
মনিরুলের বাঁশি শোনায় পদ্মার তীরে,
শাড়ির ভাঁজে কত অপেক্ষা চায় ফিরে ,
হারানোর চুক্তিতে টিপ সই তার নয়,
বুকের মাঝে ভয়টাও তার নয়,
তার শুধু একটুকরো ঝাঁপসা স্মৃতি নিজের,
হাজার হাজার বছর পূর্বে লেখা গল্পের অংশ,
গুরুজন, ভাই -বোন, কলাপোতার কাঁশবন,
সকল পর,
ছোটবেলার বাক্সবন্ধি আদো স্বর,
বাঁশির সুর সময় পেরিয়ে স্বপ্নেও বাজে,
তার চোখের ঝোড়ো সংলাপ, ঠোঁটের দৃঢ়তা,
দাবানলের মধ্য-স্থলে দাঁড়িয়ে হাসে,
যৌবনের স্নিগ্ধ হাত, এখন জলাসয়ে ভাসে।
লড়াই লড়ে পথ হারিয়ে সেই হোটেলে প্রবেশ,
সকল মনিরুল, সকল প্রেমিকের সাজানো আরেক দেশ,
চাঁদের আলোয় জ্বলজ্বল শরীর,
মাথায় পাথর, পেটে নুড়ি, মুঠোয় চিঠি চাপা--
বৃষ্টিভেজা উঠোন দেখে বসে সাথে,
ইঁদুবালা ভাত বাড়ে প্রত্যেক রাতে।
By Rishan Roy

Comments