অভিসার (Rendezvous)
By Rishan Roy
সময়ের কাঁটার নীরব পদযাত্রার মতো
এঁকেছি সরল রেখার স্তুপ
তিক্ত রোদের বালিতে এঁকে মরীচিকা,
ভাসিয়েছি প্রেম নিশ্চুপ।
ঠোঁটের কোনের জটিল রেখাতে
ঘুমিয়েছি অঘোরে,
বুকের কিঞ্চিৎ জমি ধার নিয়ে অভিসারের ভোরে,
কুয়াশার লেপের নিচে
নেশাতুর চোখে ভেসে ডুবসাঁতারে
আমি এঁকেছি নকশা
তাঁর শরীরের সকল পাড়ে।
By Rishan Roy

Comments