অপেক্ষা
By Sanjib Kumar Deb
অপেক্ষায় দাড়িয়ে থাকি
আসবে বলে তুমি।
দু-চোখ জুড়ে দেখবো তোমায়
মন করে পাগলামি।
শুধু মনে হয় এই আসলে
শুধু মনে হয় এই হাসলে,
চোখের পলক দাড়িয়ে থাকে
বন্ধ হলে যদি যাও চলে।
তাই দাড়িয়ে দাড়িয়ে দু-চোখ দিয়ে
দেখছি লোকের আনাগোনা।
যদি চলে যাও এ পথ দিয়ে
বন্ধ হলে চোখের পাতা।
সাধ যে আমার মনে মনে
ছকের উপর ছক কষে যায়।
আসবে তুমি আসবে তুমি
সময় বলে এই চলে যাই।
অপেক্ষায় দাড়িয়ে থাকি
আসবে বলে তুমি।
দু-চোখ জুড়ে দেখবো তোমায়
মন করে পাগলামি।
By Sanjib Kumar Deb

Comments