অদৃষ্ট (Blind)
By Rishan Roy
অদৃষ্টের দর্শনে ঘোরা ফাঁপা শহর,
ইঁট-পাথর-মাটি আর পুরোনো স্মৃতি-আবেগের বহর,
হাতের স্মার্টওয়াচের উচ্চাস মেলায় না মন,
সেথায় চাগার দেয়ে সেই ক্ষনিকের পাওয়া টেলিফোন,
শহর হাঁটি রোজ প্রায় রাত আড়াইটে,
কাঁধ ঝুকে, পায়ের শিকল লুটিয়ে দাগ কাটে,
পথ অন্তহীন,
পুনশ্চর অনুতাপে আগ্নেয় নুড়ি-কাঁকর,
চোখে পরে রোজ একেকটা মৃতদেহ,
নিরাকার নির্বিকার, চোখে ভরাট কিছুনার নালিশ বেকার।
গণিতের হিসেবে সর্বহারার দাম কই?
আমরা তো গণনার শেষ পাতাতেও নই।
শহর হাঁটি রোজ প্রায় রাত আড়াইটে,
কাঁধ ঝুকে, পায়ের শিকল লুটিয়ে দাগ কাটে,
পথ অন্তহীন,
ঘন মেঘ সুধায় আমারে, রোজ কেন হাঁটা হয় এই আঁধারে?
কিকরে বলি তারে, আমার বাঁচাটা সর্বাধিক ওপারে,
মনের ওপারে অন্ধকূপ ধেয়ে আসে,
মরনেও হাঁটিব শহর এই নানাভিদ বেশে।
By Rishan Roy

Comments