top of page

The Dream Thought

Sep 9, 2023
2 min read

Updated: Sep 3, 2025

By Ayananta Batabyal


স্বপ্ন ভাবনা


আমি জানি, তোর ও কাঁদতে ইচ্ছা করে,

যখন তখন,

বন্যা হয়ে ভাসিয়ে দিতে চাস তোর বিছানার চাদর,

তুই এখন ও ভাবিস, ছাদের সবচেয়ে উঁচু পাঁচিলটায় দাঁড়িয়ে, জোরে চিৎকার করবি

নিজের অস্তিত্বটাকে আকাশে লেপটে দিতে,

যাতে চাঁদ ঢাকা পড়ে যায়,

আর তোর স্বপ্নগুলো আকাশের তারা হয়ে ঝলমল করে,

তুইও স্বপ্ন দেখিস সমুদ্রের ঢেউ হয়ে কঠিন পাথরে আছড়ে পড়বি, আছড়ে পড়ে ছড়িয়ে যাবি,

পাথরকুচির মত আনাচে-কানাচে,

হয়তো এই সবই তোর ছোট ছোট চাওয়া

যেগুলো আমি তোকে দিতে পারিনি,

অক্ষমতার যোগ্যতায়,

তোকে স্বপ্ন গুলো খামে ভরে,

পোস্ট করতে পারলাম না

কারণ স্বপ্নগুলো, এখন দুঃস্বপ্ন হয়ে ঘরের দরজার কড়া নাড়ে,

ভূত হয়ে ভয় দেখায়,

তাই তোকে কয়েকটা কবিতা পাঠালাম

পারলে পড়িস

যখন তোর খুব কাঁদতে ইচ্ছে করবে,

কিন্তু কান্না টা দোলা পাকিয়ে জমা হয়ে থাকবে গলার ভিতরে,

তখন নিশ্চয়ই পড়িস,

হয়তো এগুলো পড়ে তোর চোখ থেকে দু ফোটা জল গড়িয়ে

তোর চিবুক ভেজাবে ।


The Dream thought


I know you too desired to cry,

Often sometime,

The waves of your tears, flood away the passion,

Your fantasy to stand, at the top of the roof,

And shout out loud

To layer the sky with your life

And the moon too wrapped,

And your dreams, shine as a star in the sky,

You too dream to be an ocean to sprint on a cold stone

And scatter like the pebbles in the corners

All these are your small wishes

And I failed to fulfill

With the structured incapablities,

Wish to post you the dreams,

But could not,

Now there the nightmares, knocking at the door as a ghost,

So post you some poetry,

And wish you read, when you feel like crying

When your tears will dry,

I believe you will read the poetry

And t

hat tears will flood your chin.


By Ayananta Batabyal



Recent Posts

See All
Dumb or In Love

By Kavya Mehulkumar Mehta are poets dumb — or just in love? to the world, they may seem dumb, but for them, love is inevitable. poems are reminders of love that can’t be forgotten, shan’t be forgotten

 
 
 
A Future So Azure

By Inayah Fathima Faeez Tomorrow looms unsure, muffled by the deep Thumbs twiddling, barriers never-ending, failure and nothing to reap At the shore lie the choices, imposing, leading to journeys impo

 
 
 
Letting Go In Layers

By Inayah Fathima Faeez Some part of us is cold and shrivelled, In a body of seemingly endless depth. Some part of us is heavy and dishevelled, Misery filling an unending breadth. Some part of us is

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page