“রসিক”
By Asim Kumar Dandapat
বটবৃক্ষ তলে,কংসাবতী নদী কূলে—-
সম্মুখে উদিত সূর্য, সেতুর ওপারে,
নদীর অনন্ত স্রোতে,নৌকা গুলি চলে।
প্রাতঃ ভ্রমণে আনন্দ!বোঝাব কী করে ?
ভোরের বাতাস যেন, প্রথম পরশ,
হৃদয়ে তরঙ্গ ওঠে, উথাল-পাথাল।
আকুল পরাণ হোল– অচল বিবশ,
যুবতী কংসার প্রীতি, স্বর্গ পরিমল!
পণ্ডিতে বুঝিতে নারে! ইহার মহিমা,
মধুর খোঁজে মক্ষিকা, ধায় পুষ্প পানে।
রসিক নাগর জানে, ভাবের গরিমা।
ভাবের ভবানী সাধে, লুকিয়ে গোপনে!
সাক্ষী রয় বটবৃক্ষ, উপরে আকাশ,
প্রণয়ী বাউল সুরে— উদাস বাতাস!
By Asim Kumar Dandapat

Comments