বৌ-মা
- Hashtag Kalakar
- Nov 28, 2025
- 1 min read
By Sanjib Kumar Deb
বাঁচার মতো বাঁচবো বলে
ভালোবেসে ঘর বেঁধেছি তোকে নিয়ে,
তুই !...........তুই কে?
তুই আমার মনের পাখি,
তুই আমার ভোরের আলো,
তুই আমার রাতের দেশে সঙ্গে থাকা এক-বাসা।
তুই আমার রক্ত-মাংসে জড়িয়ে থাকা ভালোবাসা।
তুই আমার কোল-বালিশ।
তুই আমার দুঃখের সময় লড়াই করার পথের দিশা।
তুই আমার ব্যথার মাঝে একটুখানি স্বস্তি হওয়া।
তুমি আমার সুখের সাথে শখের তরী।
তুই আমার বুকের মাঝে লুকিয়ে থাকা এক ফালি চাঁদ।
তুমি আমার খিদের পাশে দাঁড়িয়ে থাকা রান্না করার কাজের মাসি।
তুই আমার ঘরের চাবি।
তুই আমার ভুলে যাওয়া জিনিস মনে করিয়ে দেবার চাবিকাঠি।
তুই আমার বংশ প্রদীপ জেলে রাখার আধার খানা।
তুই আমার মায়ের আদর।
তুই আমার ভাইয়ের কাছে, বোনের পাশে থাকার বৌদি- মনি।
তুই আমার বাবার কাছে মেয়ের মতো।
আমি যা ভুল করে বসি, তুই আমার সেই ভুল শুধরে দেবার চাবিকাঠি।
তুই আমার ছেলে-মেয়ের কাছে বন্ধু-সম।
মাতৃরূপে পূজিতা।
তুই........ মেয়ে,
দুই....... বন্ধু,
তুই.... বউ।
তুই................ বৌ-মা।
সর্বোপরি মা বলে তুই বিশ্বখ্যাত।
By Sanjib Kumar Deb

Comments