হঠাৎ বৃষ্টি - By Sanjib Kumar Deb
Written By: Sanjib Kumar Deb
Category: Poetry
Competition: Poetry and Creative Writing Competition 2026
Introducing "হঠাৎ বৃষ্টি," a poignant piece by Sanjib Kumar Deb, submitted under the Poetry category for the Poetry and Creative Writing Competition 2026. This evocative poem captures the suddenness of rain and its impact on daily life. Sanjib Kumar Deb skillfully portrays a scene familiar to many, where an unanticipated downpour disrupts routines and compels reflection on nature's unpredictability.
About the Work
In "হঠাৎ বৃষ্টি," Sanjib Kumar Deb uses vivid imagery and a reflective tone to illustrate how a sudden rainstorm can alter the rhythm of everyday life. The poem's narrative unfolds with scenes of people caught unprepared, seeking shelter and observing nature's might. The work resonates with a sense of disruption and adaptation, reflecting on humanity's relationship with natural forces.
Poetry
Original Submission by Sanjib Kumar Deb
হঠাৎ বৃষ্টি
চা খেতে গিয়ে
পড়েছি বিপাকে
নামলো বৃষ্টি জোরে
আকাশ দেখে যায়নি বুঝা
আসবে এমন করে।
ঘর থেকে যারা বেরিয়ে ছিল
নেয়-নি হাতে ছাতা।
হঠাৎ বৃষ্টি থামিয়ে দিল , ঘুরিয়ে দিল মাথা。
যে যেখানে দাঁড়িয়ে ছিল
গুজলো সেখানে মাথা।
আশ্রয় নিল পাশের উপরে
ছিলো না হাতে ছাতা।
আমরা যারা গিয়েছিলাম
দোকানটি ছিল ছোটো
ফুটো টিন দিয়ে পড়ছিল জল,
পাশ থেকে ছিল ঝাপটা।
হঠাৎ বৃষ্টি থামিয়ে দিল, মানুষ জনের যাত্রা ।
রাস্তার দিকে তাকিয়ে দেখি
বইছে এমন ঢেউ
হঠাৎ দেখি রাস্তা নদী, জল করে কল কল।
জলস্রোতে যাচ্ছে ভেসে
যতো আবর্জনার দল ।
গর্তে পড়ে হোঁচট খাচ্ছে
যান বাহনের দল।
রাস্তার জল ছিটকে পড়ছে , উছলে উঠছে মন।
হঠাৎ বৃষ্টি ভাসিয়ে দিল, রাস্তা ভর্তি জল।
যে রাখাল গিয়েছে গোরু নিয়ে
সে এখন ও ফেরেনি ঘরে,
গাভীরা সব ভিজছে জলে
বৃষ্টি দিল এলোমেলো করে ,
ডাকছে গাভী হাম্বা স্বরে
শাবক বুঝি মা-কে খুঁজে ।
রাখাল ছেলে তাদের শামলে নিয়ে
দিনের শেষে ফিরছে ঘরে ।
হঠাৎ বৃষ্টি, হঠাৎ করে নামলে পড়ে
জন-জীবন পায়না তাদের কাজের দিশা।
✍️ শ্রী সঞ্জীব কুমার দেব
বড়দিঘী বাজার
১২/০৭/২৬
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar invites writers from around the world to showcase their literary talents. This prestigious event celebrates creativity and diversity in writing, providing participants with a platform to share their unique voices and stories. The competition is open to submissions across various categories, including poetry, short stories, essays, and creative writing.
Thank you, Sanjib Kumar Deb, for sharing "হঠাৎ বৃষ্টি" with us in the Poetry and Creative Writing Competition 2026. Your poem beautifully captures the essence of an unexpected rainstorm and its impact on life's routines. We appreciate your participation and look forward to more of your insightful work.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.



Comments