সোহাগে
By Kollorob
আমি তোকে সোহাগী বলব না,
বরং তুই এক খণ্ড শক্তি রূপা;
আমি তোকে দেবী বলেও মানব না,
তার চেয়ে বরং–স্বয়ম্বরা হয়ে উঠিস।
পাশে নয়, সামনে থাকিস নয়ন তারায়–
একটু আধটু, মন চাইবে ছুঁতে তোকে;
গন্ধ ছোঁয়ায় তোকে পাওয়া'ই ভাবব তখন,
আলতো ঠোঁটে হাসবি যখন সাধ পূরবী!
আমি তখন রাগ যোগেতে সুর সাজাবো,
বাঁধব না ডোর–জুড়ব মায়ায়;
একটু নেশা,একটু ছন্দ আর আত্মপ্রকাশ!
By Kollorob

Comments