স্বাক্ষর
By Kollorob
একটু ভরসা,
একটু আমেজ;
আয়নার ধূলো–
মুছে দেখা মুখ,
উজ্জ্বলতা;
মনে গেঁথে নিয়ে,
সকাল আলোতে;
আবীর রাঙানো–
দুই হাত ভরে;
সঙ্গ জোড়াতে,
নেই অজুহাত!
লাগতে কালিমা–
খায় থতমত;
চিনতে জগৎ,
নিজেকে মানায়!
এই অভিমত,
আমি যে স্বাধীন–
চাদর সরিয়ে,
আঁকা পথগুলি।
সোজা পথচলার,
বাঁক জানা আছে;
সোজা রাস্তায়–
আমি জেগে আছি,
তব পাহাড়ায়!
By Kollorob

Comments