মান্যতা
By Kollorob
মূল্যায়ণ কিছু হাতেতে দিলাম তোমায় আবার,
রক্তকরবী ফুটেছে কি সেই জবাব আদলে!–
বারে বারে ফিরে একমুখী হওয়া,
জীবণ ভাবনার চুর্নী পান্না,
আঙুলে আঙুল ভরেছে সোহাগ,
জীবণ চরিতের শত অনুরাগ,
পেয়েছে কি তোমাকে কখনো!
একই সময়ে চলা ভাবনায়-
তফাৎ গড়ে শুধু চেতনা,
নজরকাঠিতে নজর যে বাকি,
দৃষ্টিকোণে গমক ভাবনাই!
জানি না আমি নারী ভাবি কিনা,
নাড়ি চলে সাথী তুমি বেঁচে কিনা,
মাতৃ জঠোরে বেঁধেছি–রেখে টুকরো যে প্রাণ;
যদি জেগে ওঠে ফুল্লবাসরে,
জানাতে জীবনের স্বার্থকতা,সঠিক সময়ে।
জানব আমি পারলৌকিক!
তবু বিনিময়ে যদি বেঁচে থাকে,
বলতে চাওয়ায় কিছু স্বতন্ত্রতা মেশে,
আমাকেই তুমি প্রার্থী হিসাবে নিও বেছে,
এই নির্বাচন শুধু অন্তরে থাকে।
জানি পথ চলা এক হবে না,
দৃষ্টি তোমার আমায় ছাড়াবে,
কিন্তু তুমি বলবে যখন আমায় দেখেছো,
তখন কি শুধু বলতেই হবে ভালবেসেছো!
প্রেম প্রেরণার ছাড়পত্রে,
বাঁধতে পারলে কথা ধরে রেখো,
শুনলে তোমায় হয়তো কেউবা থাকে ভালো।
কলম করা চেনা অচেনায়,
চম্পা চামেলি মন রঙে চায়;
যদি বহুদূরে থেকে হাতে ছুঁতে চাও,
দিব্যি দিওনা,যথেষ্ট তোমার গালে পাতা মন;
বাকিটা আমার থাকা সময়ে ব্যক্তিগত!
By Kollorob

Comments