মিথ্যে ভালোবাসা
By Ayan Guin
মেয়েটা সমুদ্রতটে ছেলেটার হাত ধরে হাঁটতো,
আর ভালবাসা মাখা গলায় বলতো,
পিছনে তাকিয়ে একবার দেখো,
বালির ওপর আমাদের ফেলে আসা পায়ের চিহ্ন।
ছেলেটা হাসিমুখে দেখতো আর ভাবতো,
ভালোবাসা নয় সবই মিথ্যে অভিনয়,
আসলে সবটাই ঢেউয়ে পায়ের চিহ্নর মতো,
জীবন থেকে ছেলেটাকে মুছে দেবার অভিপ্রায়।
ছেলেটা সব বুঝেও হাসিমুখে চুপ করে থাকত,
ভাবতো একদিন সত্যি হবে মেয়েটার ভালোবাসা,
আর মেয়েটা তখন দেখছিল ওড়ার স্বপ্ন,
দুচোখে উদ্দাম স্বাধীনতার আলো মরীচিকার মতো।
অবুঝ মেয়েটা আজ মরীচিকার পেছনে ছুটতে ছুটতে,
তলিয়ে যাচ্ছে জীবনের চোরাবালির স্রোতে,
আর ছেলেটা আজও হেঁটে চলেছে সমুদ্রতটে একা,
দিগন্তের দিকে, এক নতুন ভোরের সূর্যোদয়ের খোঁজে।
By Ayan Guin

Comments