বিপ্লব (Revolution)
By Tuphan Patra
ভেবেছিলাম অমাবস্যার রক্ত দিয়ে একফালি চাঁদ লিখবো,
মরে যাওয়া শহরের কলিজা ভেদ করে তুলে আনবো লাল গোলাপ
অশ্বমেধের ঘোড়া হয়ে গেঁথে দেব সৃষ্টির এ প্রান্ত থেকে ও প্রান্ত
বিপ্লবের কান্ডারি হয়ে আমার রক্তেই রাঙিয়ে দেব ভাবিকালের পাতা...
দরকার ছিল শুধু একটি ইশারার।
বসন্তের আগুনে পুড়ে ফিনিক্স আসে, আসেই...
Translation: Revolution Thought to write a slice of moon with the blood of new moon, Thought to bring a red rose penetrating deep into the liver of a dead city, Would stitch two poles of creation being Aswamedha's horse, Would stain the pages of tomorrow with my own blood as a helmsman of revolution... I just needed a gesture. Phoenix comes being burnt in the fire of spring.
By Tuphan Patra

Comments