বুদবুদ
By Kollorob
চা খেলব, রান্না পাতাবো;
সাগর বানাবো ছোটো করে।
জাহাজ গড়ব,রঙীন কাগজের–
থাকবি বসে,ভেজা ভেজা পা'ই!
আমি তোকে~পাখা বেধে দেব,
উড়ে যাবি কোন দূর দেশেতে;
যদি পারিস–ফুল গাছ আনিস,
শ্বাসবায়ু তোর জল মেপে দেবে।
উড়বি যে তুই,আমি ডলফিন;
গাছ ভরে যাবে রঙীন ফুলে,
উড়ে জলডুবে, মাছরাঙা হবি;
মৎস্য কন্যার রূপ ফিরে পাবি–
উড়ন্ত চুলে লাল নীল ফুল!
আমি ডলফিন,হব বেদুঈন;
দুই মেরু মিলে একজোট হবে–
বুদবুদ মিশে হবে আলপনা,
মাঝে মাঝে সাগর ভূমিকা রচবে।
By Kollorob

Comments