পথহারা
By Kollorob
হয়তো কবিতার মূল্য অনেক জীবনের কাছে,
দাম ধরাতে কিনে ফেলাতে হেলায় বেচে;
কিন্তু যেসব সরলতায় সংযমতা মিঠা আবেগ,
বাঁচিয়ে রাখাই সবচেয়ে দামি পোশাক প'রে!
কখনো যদি মনে হয় ভালো বেসেছিলি,
মাঝ বরাবর দুই পাতাকে~শিরায় শিরায় ছিঁড়ে ফেলিস,
গোলাপটাকে সাজাস ঘরে পাঁপড়ি গোনা বিচার ছেড়ে;
জোর করলে ছাড়াছাড়ি হয়~জুড়ে থাকাই বেশি ভালো! আবার কখনো ঘোরতর প্রতিবাদে–
বলব না, তুই কি শুনেছিস~বুঝেছিস!
তার চেয়ে বাঁধ মানুক মনের মানুষ,
সামনে রাখা বিশ্বাস~ঠোঁট ভেজাক চোখের আগুণ!
গরম হওয়া পরিমন্ডল~ঠাণ্ডা হাওয়াই খেলুক খেলা,
নির্বাক থাক~বাঁক না ঘুরে প্রেম জাগানো উপকথা।
By Kollorob

Comments