পৃথিবী এবার আত্মহত্যা করবে
By Arijit Dutta
কবিতা গুলো খসে পড়ছে, ফুটপাত দিয়ে হাঁটলে এগুলো নিতান্তই এক বিলাসিতা মনে হয়!
মানুষ তো কিছুই খাওয়াতে পারলো না অন্যের মাংস চিবিয়ে খাওয়া ছাড়া। প্রথম জ্বালানো আগুন এইভাবে সবার শরীরকে জ্বালাবে কে জানতো!মাটি খুঁড়লে নিভে যাওয়া জোনাকির জীবাশ্ম ছাড়া আর কিছুই পাওয়া যায়না বর্তমানে।
ঘুমের দেশে শুধুমাত্র একটু জেগে থাকাই তো বোধহয় আমাদের কর্তব্য ছিল!আমরা পারিনি তাইনা??ব্যস্ত পথ আর নিজের ক্লান্ত শরীরকে সোনার আয়নায় দেখা ছাড়া আমরা কিছুই করতে পারিনি ।পৃথিবীও তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে অবশেষে। নেতা মন্ত্রীদেরও ওইদিন দেখলাল কম্বল দেওয়ার সাথে সাথেই কিভাবে নিজেকে ফ্রেমে বন্দী করলো ,মানুষের এত হাততালি ছিল যে তাঁরা ফুটপাতের ফ্যাকাশে মুখগুলোর গর্জন কিছুতেই শুনতে পেলোনা।
নিয়তি নির্বসন নিলে এই কারাগারে কেও আবদ্ধ হতনা হয়ত!
By Arijit Dutta

Comments