নগদ নারায়ণ - By SANJOY SAHA
Written By: SANJOY SAHA
Category: POETRY
Competition: Poetry and Creative Writing Competition 2026
We are delighted to feature SANJOY SAHA's evocative poem "নগদ নারায়ণ" as part of the Poetry and Creative Writing Competition 2026. In this competition, SANJOY presents a poignant exploration that delves into themes of longing and desire. Through his unique poetic voice, SANJOY captures the essence of yearning for something elusive, drawing readers into a contemplative journey.
About the Work
SANJOY SAHA's "নগদ নারায়ণ" is a rich tapestry of emotions, weaving together imagery of darkness, longing, and introspection. The poem captures the internal struggle and the relentless pursuit of an elusive presence. With a lyrical flow and vivid metaphors, SANJOY paints a picture of an ever-present yearning that transcends the mundane, inviting readers to reflect on their own desires and aspirations.
নগদ নারায়ণ
Original Submission by SANJOY SAHA
নগদ নারায়ণ
নগদ নারায়ণ,
তোমায় না দেখতে পেলে
সব'ই কেমন অন্ধকার লাগে।
কালো কালো কিসের ছায়া যেন
সারাক্ষণ'ই আপাদ্ মস্তক অনুসরণ
করে-
অদৃশ্য কোনো ভয়ে বাকরুদ্ধ হয়।
আত্মারামও খাঁচার দ্বার উন্মুক্ত করে-
জীবনের সব যুদ্ধেই তখন পরাজিত
হই।
কোথায় থাকো তুমি?
তোমার ঠিকানার খোঁজে
কত মন্দির ঘুরে বেড়াই,
সব কেমন অচেনা আর বেমানান
লাগে।
আলোচ্য ধরাধামের সব কক্ষে
তখন অনধিকার চর্চা হয়।
তোমার উপাসনায় তখন মন বসে না,
'প্রবেশ নিষেধে'র
একটা জীবন্ত পাঁচালি
গলায় গলায় ঝুলতে থাকে;
পাতিহাস,পরিহাস সব তখন
মাথার উপর বসে ঠুকরিয়ে যায়।
নগদ নারায়ণ,
জানো?
তোমায় ছোঁওয়া'র ইচ্ছায়
তোমার ধরার ইচ্ছায়
সারাক্ষণ'ই কি যেন করি-
মীন পুচ্ছের মত চোখের পাতা
ঝাপটা'ই,
কপালের সব দাগ গুলো
একে,একে ধুয়ে মুছে যায়।
মনোবিকাশ কেন্দ্রের ভদ্র সজ্জন'রা
আমায় তখন 'অসুস্থ'বলে
পরিত্যাগ করেন।
নিতান্ত পাংশু মুখে আমি
'আমিত্ব' হারানোর ভয়ে
দড়ির অলংকারে সাজার ইচ্ছে
জাগাই।
কিছু টান, পিছু টান
আর অপত্য কথার দায় বোধে
গলা ধরে আসে।
ধূসর,কৃত্তিম হাওয়া বাতাস
নাসিকা রন্ধ্রের এ'পার ও'পার হয়,
কর্ণযুগলও তখন রেহাই পায় না।
তবুও চেয়ে থাকি,দেখে ফিরি,
কোথায় প্রভু তুমি?
হে নগদ নারায়ণ,এসো বলে ডাকি।
তোমার হাতের যাদু রশ্মির পরশে
অভুক্ত আকাঙ্খাগুলো
সব সম্পূর্ণ করার শপথ নেই।
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a celebration of literary talent from around the globe. This prestigious event showcases diverse voices across poetry and creative writing, providing a platform for artists to share their unique perspectives. Participants engage audiences with their creative expressions, contributing to a vibrant tapestry of contemporary literature.
We extend our heartfelt thanks to SANJOY SAHA for sharing the evocative "নগদ নারায়ণ" with us in the Poetry and Creative Writing Competition 2026. His work enriches the literary landscape, inviting readers to ponder the depths of longing and desire. We look forward to seeing more of SANJOY's compelling creations in the future.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.




Comments