নিজসত্তার খোঁজে (In search of true self)
Updated: Sep 20, 2022
By Abhinandan Barua
আমি ভাবি, আমার মত,
কেউ কি বুঝি এতই পাগল?
মাঝবয়সে বিয়ের কালে,
ডানা মেলে হতে চায় যে বাদল।
দৌড়োতে চাই এখনও আমি,
কচিকাচাদের ভিড়ের সাথে।
সবুজ ঘাসে পিছলাতে চাই,
লাগুক যতই পায়ে আর হাতে।
ছরে যাক হাঁটু, বেরোক রক্ত।
এই জীবনে ব্যথাই সাথী।
চাইনা হতে কাগজের বাঘ,
শেয়াল, কুকুর কিংবা হাতি।
ছোট্ট, সরল, বোকা, হাঁদা।
এরাই ভালো এই দুনিয়াতে।
খ্যাতির মোহ বিরাট ব্যাধি।
চাইনা সে রোগ আমার গা’তে।।
By Abhinandan Barua

Comments