নিজেকে খুঁজে ফেরা (Finding Oneself)
By Anushila Ghosh
জীবন স্রোতের সকল বাঁকে
সবাই যেনো জড়িয়ে থাকে,
সাধ,আহ্লাদ,কামনা,মায়া
সব কিছু থাক মনের ফাঁকে।
কিন্তু জেনো তবুও মনের কোথায়
উদাস হাওয়াটি বয়,
একলা খোঁজে ফাঁক ফোকরে
একলা হওয়া বুঝতে হয়।
দূর থেকেও কাছে থাকা
একটি আড়াল
একটু ফাঁকা
একলা একটু আকাশ খোঁজা
একটু থাকুক নিজস্বতা।
শ্বাস নিতে হয় নিজের মতো
একটু থাকুক এই দূরত্ব
ভালোবাসা থাকুক বেঁচে
তাই তো একা খুঁজছে কে যে
জীবন যাবে সবার সাথে
আনন্দ আর আহ্লাদেতে
তারই ভেতর একলা সুরের
গান গেয়ে যাক একটি ভ্রমর
বন্ধনহীন গ্রন্থি সে যে
সংসারেতে একলা সে ঘর।
Finding oneself
In every turn of life
Lies one entwined
With desires, joys, wants and needs
Treasured in one's heart you find
Even then the wind blows
To find it's own course
To find it's own haven
And knock on it's closed doors
Feels close, one from a distance
To guard and to take up
Its own space to breath a little
As one would look up
One's own corner is all one
Keeps searching in all forms
Life moves on with everyone
Still that search goes on
Let love conquer all but not engulf
One's own spirit and mind lives on
Let it sing the tune of being liberated
In its content self
By Anushila Ghosh

Comments