নিখোঁজ
By Arijit Dutta
আর কিছুদিনের মধ্যেই সীমানা ছাড়িয়ে চলে যাবে ভিক্ষুকের দল।
কাঁটতারের নিঁচ দিয়ে রক্ত ঝড়ে পড়বে পুরাতন মাটিতে,শহরের উন্নত রাস্তায় থাকবে চকচকে রুটির নতুন আয়না।
তাঁরা গায়ে থুতু ফেলবে,ধবধবে সাদা কুয়াশায় মিশে যাবে ছেড়া কম্বলের শেষ সেলাই।লম্বা নোংরা চুলে ঢেকে যাবে রাষ্ট্রের চোখ। ল্যাম্পপোস্টের আলোয় নিভে যাবে রাতের আকাশের তারা।
কারন একটাই আলো রাজত্ব করছে।
অন্ধ চোখ, শুকিয়ে যাওয়া পেট, লম্বা চুলের দূরত্বে তাঁরা চলে যাবে বহুদূর।
নিখোজ নিরুদ্দেশ ফুটপাত ,তাঁরা লড়ছে খাদ্যের যুদ্ধে কিন্তু দেশে চলছে জাতপাত।
By Arijit Dutta

Comments