ঠিকানা
By Kollorob
মন মানুষে, বনমানুষের যোগ কি আছে!–
তার থেকে থাক দুটো ডানা পাক মনের খুশি।
উড়ে যাবে ঠিক দূর ঠিকানায় হাওয়াই ভেসে,
সাগরই হোক কিংবা নদী মন ভরসায়।
আজকে নতুন দিগন্ত হোক নব কলরব,
জাগিয়ে রাখে,দেয় না ঘুমোতে–রঙীন উৎসব!
খুলবে বসন কালো কালো যা মনের আঁধারে,
আধার ভরিবে রাই তব রূপে আবীরা সাজিয়ে!
যেখানেই যাবে রচনা লেখাবে নিজ ইতিহাস,
এই বেঁচে থাকা সবে মিশে থাকা নিজেকে চেনায়।
সুযোগ যখনই পেয়েছে পূজিতে তব হরধনু,
ভূমিজাও তাতে পড়াতো যে ছিলা, রাবণ জানে না!
By Kollorob

Comments