ঠিকানা
By Arijit Dutta
কোথাও যাওয়ার ঠিকানা নেই! বাড়ির রাস্তাটাও মনে আসছে না!শ্মশানের গলিটাও গলায় কাঁটা ফুটিয়ে বমি করে দিয়েছি।
আমি তো উদবাস্তুও নই!যে ফুটপাতে ফুটিয়ে তুলবো নিজের হারিয়ে যাওয়া পরিচয়। হাওয়ার পিছু নিয়েছি, কখনো শরীরটা শীতল হয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে জীবনের ভয়ংকর ট্রমার ট্রামে চাপা মৃত্যু
, কখনো গরম বাতাস ঘাম হয়ে বের করে আনে চোখের শেষ পানি। কোনো খোদা, কোনো ভগবানই শেষ অবধি আর কাছে আসেনা, নিজের ছাঁয়াও ১২ টার কাঁটায় উঁকি মারে। পরেরদিন পর্যন্ত আর জীবন থাকেনা, মৃতদেহ তৈরি হয় বললেও হয়ত ভুল বলা হবে।
শেষ অবধি আর কোনো তকমা জোটেনা,যেমন একটা ঢেউ শেষ হলেই পরের ঢেউ এর জীবন শুরু, ঠিক তেমনি আগের ঢেউ কিন্তু মৃত। সেটা কেও দেখেনা, দেখেনি আর দেখবেও না।
By Arijit Dutta

Comments