চা গরম চা - By Sanjib kumar Deb
Written By: Sanjib kumar Deb
Category: Poetry
Competition: Poetry and Creative Writing Competition 2026
Sanjib kumar Deb presents "চা গরম চা," a heartfelt poem that serves as an ode to the simple pleasures of tea. Featured in the Poetry category of the prestigious Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar, this piece captures life's everyday moments with warmth and humor. Sanjib uses the Bengali language to express a universal theme, showing how tea accompanies us through various life experiences.
About the Work
"চা গরম চা" is a vivid exploration of life's routine infused with the warmth of tea. Sanjib kumar Deb's poem captures the comforting presence of tea across different scenarios. The poem's light-hearted tone and relatable imagery convey a sense of nostalgia and camaraderie. The rhythm of daily life, combined with the distinctive flavor of tea, creates a tapestry of experiences that resonate with the reader.
Poetry
Original Submission by Sanjib kumar Deb
চা গরম চা
ছন্দোবিহীন তন্দ্রা চোখে
যখন চুমুক লাগাই চা-এ
এক চুমুকে চনমনে প্রান
যেন অমৃত স্বাদ মেলে।
ট্রেনে চড়ে,
যাচ্ছি যখন দিঘায় খুব ভোরে।
ঘুমে বিভর দু-চোখ যখন চুমুক লাগাই জোরে,
সেই আওয়াজে পাশের লোকের ঘুম ভেঙ্গেযায় ভোরে।
কাজের ফাঁকে কাজের চাপে
যখন ঝিম ঝিমানি লাগে,
গরম চা-এ চুমুক দিলে....
সব মিথ্যে, শুধু চা-এ চমক লাগে।
আড্ডা যখন জমে না বসে শুধু আজগুবি সব লাগে চা-এর সাথে সিগারেটে টান কি যে আমেজ লাগে,
তখন চলে জমিয়ে আড্ডা এরিস্টকেট্ লাগে।
পাশের বাড়ির বৌদি যখন চাইতে আসে ধারে
একটু খানিক চা-এর পাতা চা-এর জল বসিয়ে ঘরে,
গৃহ মালিক দাঁত কেলিয়ে দেয় ডাব্বাটা বের করে,
ঘরের গিন্নি কট্ মটিয়ে দেখে চোখটা বড় করে।
এমন ঘটনা সবার ঘরে মাঝে মধ্যে ঘটে,
আমরা যে সব সমাজবদ্ধ, জীব ও আমারা বটে।
বান্ধবিকে নিয়ে যখন রেস্টুরেন্টে.. বসে,
চা-এর সাথে পোকরাতে স্বাদ যে লাগে....... ভালো,
বান্ধবি তুমি ভীষন ভালো হাত টা আমার......ধরো
এই ভাবে কি বাকি জীবন সাথে চলতে পারো।
✍️শ্রী সঞ্জীব কুমার দেব
বড়দিঘী (Feb-২০২৫)
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a celebration of talent and creativity. It invites participants from various genres to showcase their writing prowess. This platform fosters a vibrant community of writers, offering them the opportunity to share their unique voices and connect with fellow creatives.
We extend our heartfelt thanks to Sanjib kumar Deb for sharing "চা গরম চা" with us. This delightful poem is a testament to his poetic talent, bringing warmth to the Poetry and Creative Writing Competition 2026. We look forward to more of his creative endeavors.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.


Comments