খোদা আমায় ক্ষমা করো
By Arijit Dutta
খোদা আমায় ক্ষমা করো, আমি কসম খাইছিলাম ভালো মানুষ হব।
আমি ভালো মানুষ হতে পারিনি!ওইদিন বাড়ি আসার পথে দেখলাম ফুটপাতে কিছু মানুষ ঠান্ডায় হু হু করে কাঁপছে, আমি ওদের সাহায্য করতে পারিনি!
পরেরদিন অফিস যাবার সময় দেখলাম এক মানুষের হাত পা দুটাই নাই, আমার ভিতর কাঁদলেও আমি ব্যস্ততার জন্য তাকে নিয়ে গিয়ে কোথাও রাখতে পারিনি!খোদা তুমি আমায় ক্ষমা করো, আমি সত্যিই ভালো ইনসান হতে পারিনি!
বন্ধুদের সাথে আড্ডা দেবার পথে দেখলাম এক বাচ্চা গোলাপ বিক্রি করছে, আমি এক প্যাকেট সিগারেট কিনলেও ওই বাচ্চার সব গোলাপ নিতে পারিনি!আমি ন্যয় চেয়েছি,অন্যায় পেয়েছি। আমি সত্য চেয়েছি,অসত্য পেয়েছি।আমি ভালো মানুষ হতে গিয়ে ক্রমশ অমানুষ হয়েছি। আমার তো উচিত ছিল শহরের এই সমস্ত মানুষদের জন্য দিনরাত পরিশ্রম করে কিছু একটা করা,
কিন্তু আমি পারিনি! আর যারা করছে তাদের মতন আয়না আমার কাছে নেই!
খোদা, তুমি আমায় ক্ষমা করো|
By Arijit Dutta

Comments