কালো টিপের পাতার মতন চোখ
By Arijit Dutta
কালো টিপের পাতার মতন ঝিরিঝিরি চোখ, কাজলে তার অন্ধকার শরীর।
মেঘে ঘনিয়ে আসছে কালবৈশাখী।
একটু সময় পেলেই ছুঁয়ে দেবে পৃথিবীর সমস্ত প্রেমিকের প্রান।
চিত্ত জ্বলবে মশাল,আগুনে পুড়ে যাবে সময়।
কারন প্রেম সেই সময়ের নাম, নাম সেই স্মৃতির।
সময়ের ভবিষ্যতে যার সাথে তার হবেনা আর দেখা!!
যার মুখের মায়াজালে হারিয়েছিল ব্রহ্মাণ্ডের ইতিহাস,কালের নিয়মে সেই প্রেম হয়ে যায় জীবাশ্ম জোনাকির আলো!
By Arijit Dutta

Comments