উপলক্ষ
By Gayatri Bose
মুহূর্তেই মুহূর্তরা উপলক্ষ হয়,
আদিম উপন্যাসের ভিড়ে জটিল বার্তা বয়,
আমার আবার প্রেম প্রবাসী বন্ধু ফিকির ওঠে,
তোমার কিন্তু এখন কেবল মৃতের পরিচয়।
ধূমকেতু আর ভিসুভিয়াসের অলেখ সন্ধিক্ষণে,
বঞ্চনা আসে পলে পলে আমার
মনের কোণে,
তুমি তো কখনো বৃষ্টি কিংবা বসন্তদের ভিড়ে
বানভাসি হয় ফন্দিগুলো আবার আপন মনে।।
By Gayatri Bose

Comments