আমি সেই কবি
By Arijit Dutta
যেই কথা বলতে পৃথিবীতে এসেছিলাম সেই কথাই বলতে পারিনি!
আমি কবি, প্রতি দুর্ভিক্ষের পর যার মৃত লাশ জেগে ওঠে ফুটপাতের খাবারে, যার সনাক্ত করা দেহে পঁচা রাষ্ট্রের গন্ধ ঘুরে বেড়ায় শতাব্দীর পর শতাব্দী জুড়ে।
আমি সেই কবি, যার একটা পাকস্থলীর জন্য উড়ে যায় অসংখ্যা গাছের নিঃশ্বাস। যার ভাবনার দুর্বিপাকে হজম হয়না বিশ্বের খিদা।
যার পেনের ডগায় পরমাণুর ধ্বংস থাকে, কালির ক্ষমতায় থাকে পুঁজিবাদের মৃত্যু।
হ্যাঁ আমি সেই কবি, যে অসংখ্যবার অনামিকার জন্য কিনতে চেয়েছি গোটা পৃথিবী। পৃথিবী পায়ে
দিয়েছে পেরেক আর অনামিকা দেহ কুচি কুচি করে রান্না করেছে মন্বন্তরে অভাব মিটাবে বলে ।আমি সেই কবি, যার নিরীক্ষণ করা মানুষে হেসেছে জোকারের দাত। যে বলতে চেয়েছে জেগে থাকা শহরে ঘুমন্ত শ্মশান বড্ড একা।যে ঘুমিয়েছে পৃথিবীর চুড়ায় আর জেগেছে মাটির গর্ভে।যার কবিতার জন্য খুচরা পয়সা ভিক্ষুকের চেয়েও অনাথ বেশি।যার কবিতায় আসেনি প্রেম,বদল, উন্মুক্ত আঙিনা বা কাঁটাতার উড়ে যাওয়া এক মশৃন ভূখণ্ড।
হ্যাঁ আমি সেই কবি যে মরেছে শহরের গলিতে আর দেখেছে ধানের শিশিরে নতুন শিশুর মুখ কোনো নতুন ভাতের গন্ধে ছুটে বেড়াচ্ছে।
By Arijit Dutta

Comments