আমি যা ভাবছি কালকের কবি লিখো
By Gayatri Bose
সভ্যতার দিকে মুষ্ঠি ছুঁড়ে দেখো,
পাপস্খলনের ভূমি হবে ম্লান।
নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে লিখো
জন্মভূমিতে শতচ্ছিন্ন কত প্রাণ।
আর যা কিছু সব ই তো আজকে মরু
ধূ ধূ করা এক জলহীন প্রান্তর
তবু ‘তুমি’ খুঁজে পাওয়া বায়নার হোক শুরু,
জাতীয় পতাকা উড়বে নিরন্তর।
আমি যা ভাবছি কালকের কবি লিখো
লিখো শত শত শতাব্দীর আঘ্রাণ
সভ্যতা জেলে বন্দী তুমিও দেখো
কাল সে খুঁজবে এর আশু সমাধান।
By Gayatri Bose

Comments