top of page

আক-সার( তির ধনুক) - By Swarnendu Biswas

12 minutes ago
7 min read

Written By: Swarnendu Biswas

Category: Fiction Short story

Competition: Poetry and Creative Writing Competition 2026

In the realm of fiction, Swarnendu Biswas, writing as Ank(Teer) Arrow, brings us "আক-সার( তির ধনুক)," an engaging short story featured in the Poetry and Creative Writing Competition 2026. This Bengali narrative whisks readers away on a reflective journey, interweaving themes of exploration and the rich cultural tapestry of Purulia. With a keen eye for detail and a love for storytelling, Swarnendu crafts a world that invites introspection and connection.

About the Work

"আক-সার( তির ধনুক)" captures the essence of a journey both physical and introspective. The story unfolds with vivid imagery of rural landscapes and the historical whispers of Purulia. Swarnendu Biswas deftly weaves a narrative that combines personal discovery with historical intrigue, all set against a backdrop of cultural and familial ties. The mood is contemplative, urging readers to ponder the unseen mysteries of both past and present.

Ank(Teer) Arrow

Original Submission by Swarnendu Biswas

আক-সার( তির ধনুক)

লেখক- স্বর্ণেন্দু বিশ্বাস,

৯৯০৩৪২১৯৬৮,৯৪৭৭০২৪৬৩৪

‘আই কি পড়ছিস রে অত মন দিয়ে?কখন চা দিয়ে গেছি!আবার গরম করতে হবে’।বলেন রূপকের মা।

রূপক রবিবারের পত্রিকার আড়াল থেকে মুখ একটু বের করে বলে‘উফফ একটু শান্তিতে রবিবারের কাগজও পড়তে দাও না’।

‘পরে পড়বে,চা খাও, না হলে খেতে খেতে পড় কথায় বলে সকালের চা খবরের কাগজের সাথে বেশি সুস্বাদু লাগে’ বলেন সুমিতা।

রূপক বারাসাত কলেজের জুলজির সেকেন্ড ইয়ার।

‘মা শোনো না বাবার থেকে একটা পারমিশন এনে দিতে হবে’।

‘বাবার পারমিশন পেলেই চলবে মায়ের পারমিশন লাগবে না?’

একটু গম্ভীর মুখে বলেন সুমিতা।

রূপক উঠে এসে মাকে জড়িয়ে ধরে বলে ‘তুমি পারমিশন না দিলে বাবা কি আর দেবে?’

‘তুমি তো বাড়ির হেড অফিস! বাবা সেই অফিসের গার্ড বড়ো জোর’।

‘খুব পেকেছিস তাই না! দেবো এক থাপ্পড়’।

‘শোনো,পুরুলিয়া যাবো?’

‘এখন এই গরমে’।

‘গরম আবার কি?ওখানেও তো মানুষ থাকছে আমাদেরই মত তারাও বাঙালি’ ।

‘আচ্ছা বেশ,আবার কি মন্দির দেখতে?’

‘হুঁ।জানো তেলকুপি ছাড়াও ছর্রা বলে একটা জায়গা আছে।ভাবছি ওদিকটায় যাবো।খুব প্রাচীন জৈন মন্দির আছে।এই তো খুব বেশি হলে এক রাতের ব্যাপার।রূপসী বাংলায় যাবো,কোথাও একটা হোটেলে রাত কাটিয়ে পরদিন সকালের ট্রেনে ফিরে আসবো’।

‘দেখিস যাই করিস সাবধানে যাস আর সাবধানে থাকিস।বাবাকে আমি বলে দেব’।

বাবাকে রূপকের আলাদা করে বলতে হলো না।পরদিন ভোর ৫ টায় বেড়িয়ে পড়তে হলো।রূপসী বাংলা এক্সপ্রেস ধরতে ডাকবাংলো মোড়,থেকে ট্যাক্সি নিল রুপক।সাঁতরাগাছি থেকে ৬.২৫ এ ট্রেন,প্রায় ১২ টায় পুরুলিয়া পৌঁছবে। ছররা পুরুলিয়ার আগের স্টেশন।

রূপককে পুরুলিয়া ভীষন টানে। কলকাতা বা শহরতলির দৃশ্যপট থেকে পুরুলিয়া যেমন আলাদা, মানুষ গুলোও তেমন খানিকটা উদাসীন খানিকটা অগোছালো,আর অনেকখানি সরল।পুরুলিয়ার অগোছালো অনাড়ম্বর সহজ সৌন্দর্য,যেন মানুষ গুলোর হাসি হয়ে ঝরে পড়ে।

রেললাইনের দুপাশে প্রাক-শরতে ফোটা,ফুলেভরা পদ্মবন।এই সব পদ্মবনে বিষাক্ত সাপের বাস।বিষাক্ত সাপের ছোবল এড়িয়ে গরিবের ঘরের কিশোর কিশোরীরা ঈশ্বরের পূজার ফুল তোলে।ছোটছোট ঝোপের ভিতর বুলবুলির,ফিয়ের দল।রেল লাইনের বিদ্যুতের তারের উপর জোড়া জোড়া বাঁশপাতি।এই সব দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ে রূপক।

ঘুম ভাঙলো পাঁশকুড়া এসে,চা সিঙ্গারা আর চপের ফেরিওয়ালাদের ডাকাডাকিতে।ফ্লাস্ক থেকে চা খেয়ে, আড়মোড়া ভেঙ্গে উঠে বসে।প্রায় মিনিট পাঁচেক বিরতি দিয়ে আবার ট্রেন চলতে শুরু করে।ট্রেনের দুলুনিতে রুপক আবার ঘুমের দেশে।এরপর কখন সময় পেরিয়ে যায়।খড়গপুর আসার পর রুপক উঠে পড়ে।এতক্ষণ ট্রেনে যথেষ্ট ভিড় ছিল।বেলা বাড়ার সাথে রোদ্দুরও বেড়েছে বেশ।ঠিক বারোটায় পুরুলিয়া এলো। ছররা পুরুলিয়ার আগের স্টেশন হলেও, সেখানে এক্সপ্রেস ট্রেন থামেনা।স্টেশনের কাছেই পায়ে হাঁটা দুরত্বের একটা ছিমছাম লজে উঠলো রূপক।

হোটেলের ঘরে পৌঁছে চটপট স্নান সেরে নিল রুপক।তারপর সামান্য খাওয়া দাওয়া সেরে,ক্যামেরা,কাঁধে ছোট ব্যাগে,জলের বোতল আর কিছু শুকনো খাবার নিয়ে বেরিয়ে পড়ে।কিছু দূর যেতে অটো স্ট্যান্ড,সেখান থেকে অটো ভাড়া নেয়।ছররা এখান থেকে ৬ -৭ কিমি হবে।অটো চালককে পুরোনো মন্দিরের কথা বলতে প্রথমে সে বুঝতে পারে নি।তারপর রবি নিজেই বললো রেখা দেউল যাবেন, রূপক বলে হ্যাঁ।‘আচ্ছা চলুন,বলে’রবি, অর্থাৎ অটো চালক।প্রায় ২০ মিনিট পর,শালবনের বুক চেরা কালো পিচের রাস্তা দিয়ে ওরা ছররা পৌঁছলো।

রেখা দেউল শুনেছে তেলকুপির মন্দির গুলোর থেকেও বেশি পুরনো।এগুলো সবই জৈন মন্দির একাদশ-দ্বাদশ শতাব্দীর।একটা মন্দিরে মহাবীর তীর্থঙ্করের মুর্তিও আছে।কোথাও জৈনদেবতা ধর্মঠাকুর বলে পূজিত হচ্ছেন।মানুষের বিশ্বাস,অবলম্বন চায় আর সেই অবলম্বন নিজের মতো করে ধর্মীয় অনুশাসনের রূপ নিয়ে,প্রাতিষ্ঠানিক রিলিজিওন হয়ে ওঠে।তবে যেখানে তথাকথিত religion এর ধ্বজাধারীরা থাকেনা,সেখানে ব্যক্তিগত বিশ্বাসই সব।সেখানে সব কিছু মিলে মিশে একাকার হলেও মননের ক্ষতি নেই।যেখানে মনের অভাব সেখানে আচার বেশি, যেখানে আচার বেশি ভিন্ন মতের গ্রহন যোগ্যতা কম,আর সঙ্কীর্ণতার শুরু।

এরপর রুপক পঞ্চরত্ন মন্দির দেখে।সবই পাথর কেটে করা।কত পরিশ্রম কত ধৈর্য কত সুদৃঢ় বিশ্বাস।এমন সময় অটো ড্রাইভার রবি এসে বলে ওর একটা ফোন এসেছে বাড়ি থেকে।একটু ইমার্জেন্সী এখনই গেলে ভালো হয়।তবে ও ফিরে গিয়েই ওই স্ট্যান্ড থেকে অটো আসতে বলে দেবে,রূপকের কোনো অসুবিধা হবে না। রূপক মনে মনে ভাবে বেশ তো ওর আর ফেরার তাড়া রইলো না।তাছাড়া খুব বেশি রাস্তাও নয় এতটা সে হাঁটতে পারবে।

‘ঠিক আছে তুমি যাও।চিন্তা করো না আমি ব্যবস্থা করে নেব’।রূপক খুব খুটিয়ে খুটিয়ে দেখে মন্দির,ধর্ম থাকুরের থান।প্রয়োজন মতো অনেক ছবি তোলে।একটু গ্রামের বাইরের দিকটা ঘুরে আসা যাক, ভেবে রূপক কিছুটা হেঁটে গ্রামের শেষ প্রান্তে একটা জঙ্গলে এসে পড়ে।হালকা জঙ্গল।ঝোপঝাড়ের আড়াল একটু সরিয়ে রূপক দেখে অনেকটা জায়গা সমতল ভূমি,যেনো সমতল করা হয়েছে।এই আধাপাহাড়ি জায়গায় এতটা সমতল জায়গা!রূপক ভাবতে থাকে।এদিকে হাল্কা অন্ধকার হয়ে আসছে।ঘড়িতে ৫.৪০। কিন্তু সামনের ওই জায়গাটা,রূপককে ভীষণ টানতে থাকে!এগিয়ে যায় রূপক।জঙ্গল পেরিয়ে যে জায়গাটায় এসে পড়ে সেটা বেশ চওড়া একটা রাস্তা।রাস্তার উপর জায়গায় জায়গায় আগাছা।রূপক এদিক ওদিক দেখতে একটা মাইলস্টোনের মত কিছু দেখতে পেলো।একে অন্ধকার,তায় বহু পুরনো হওয়ায় বেশ অস্পষ্ট। হাত দিয়ে মুছে, ধুলো সড়িয়ে দেখলো Chharra Air base 1940।মুখ খুলে,বড়ো হা হয়ে যায় রূপকের।

ক্যামেরা বার করে বোঝে আলো বেশ কম।সন্ধ্যে হয়ে গেছে।ফ্ল্যাশ জ্বালালেও এসব ছবি ভালো ওঠে না। কি করা যায় ভাবতে গিয়ে ব্যাগ থেকে টর্চ বেড় করে একটু দুর থেকে ধরে লেখাটার উপর আর ক্যামেরার shutter তোলে।এমন সময় খুব কাছে পাতার মরমর শব্দে চমকে ওঠে রুপক।জন্তু জানোয়ার কিছু নেই তো?শব্দটা আরো বাড়তে থেকে,আরো কাছে এগিয়ে আসে।রূপকের গা ছম ছম করে।ব্যাগের ভিতর রাখা ফোল্ডিং লোহার রডে হাত রাখে।

‘Who the hell are u?’তীক্ষ্ণ ইংরাজিতে প্রশ্ন,আমেরিকান উচ্চারণ।রূপক ভীষন ঘাবড়ে যায়।

কাউকে দেখা যাচ্ছে না,অথচ!‘Yes you,bloody native’.

এবার রূপক রেগে যায়,কিছুটা জোর গলায় বলে‘who are u?Come face me’.

রূপককে অবাক করে দিয়ে পাতা দিয়ে ঢাকা মানুষের অবয়বের মতো কিছু একটা দেখা যায়।

‘I am wing commander of American army Lee Brown, pilot 666, bombardment unit’.

রূপক ভয় পেয়ে পিছতে গিয়ে মাটিতে পড়ে যায়।লোকটা রূপকের দিকে ধেয়ে আসে,মাটিতে পড়ে যাওয়া রূপকের উপর ক্রমশঃ ঝুঁকে পরে।সেই মুখে ভয়ানক ঘৃণা আর তীব্র প্রতিশোধ স্পৃহা।যেনো এখনি প্রচণ্ড আঘাত করতে চায় রুপক কে।

এমন সময় রূপকের মনে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান আর্মি ভারতে এসেছিল বটে, তারপর তো এমন শোনেনি।তবে কি গোপন কোনো মিশন আছে? ইতিহাসের বইয়ের পোকা রূপক।হঠাৎ মস্তিষ্কের গহন ধুসরে,বিদ্যুৎ প্রবাহের তীব্র অভিঘাতে, তার মনে পড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান আর্মির একটা এয়ার বেস পুরুলিয়াতে ছিল।এই এয়ার বেসের উদ্দেশ্য ছিল, বার্মা, চিন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানী সৈন্যদের এবং আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে আক্রমন চালানো ও মিত্রপক্ষের সৈন্যদের রশদ সরাবরাহ করা।পরে সেটা যথেষ্ট কার্যপযোগী না হওয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বন্ধ হয়ে যায়।আজাদ হিন্দ ফৌজের ইম্ফল জয়ের সময় কিছু স্থানীয় লোক এই এয়ার বেসে ঝামেলা করেছিল তির ধনুক সম্বল করে এমন টা শোনা যায়।তাহলে কি লোকটা?

ভীষণ ভয়ে,রুপকের হৃৎস্পন্দন প্রচন্ড বেড়ে যায়।চারপাশে এত ভয়ানক নিস্তব্ধতা,যে ঘরে ফেরার পাখির দলের কলতানের শব্দও নেই।অশুভ কোন অন্ধকার ক্রমশ আরও ঘন কালো হয়ে আসছে।কোথাও কোনো আলোর চিহ্ন নেই।চেঁচিয়ে ডাকলে কেউ শুনতেও পাবে না।এমন সময় আবার চেঁচিয়ে ওঠে লোকটা।‘Answer me who are you?are you an INA spy?What u call him NETAJI?Are u?bloody answer me’.বলে লোকটা কোমরে গোঁজা পিস্তলে হাত রাখে।রুপক এতক্ষণে লোকটার ধুসর সাদা হাতটা দেখতে পায়,সেটা কোমরের হোলস্টার থেকে পিস্তল বার করছে।রুপক অনেক সাহস নিয়ে পকেটের ফোনে হাত রাখতেই লোকটা চেঁচিয়ে ওঠে‘are you japanese spy?One of you injured my eye,you bloody native,I lost my vision in my left eye.You bloody native’.‘No ... No I am not.... I am .....’রুপক কাঁপতে কাঁপতে বলার চেষ্টা করলে কথা শেষ করতে পারে না।রুপক বোঝে ভয়ে উত্তেজনায় ওর গলা শুকিয়ে কাঠ।লোকটা আবার চিৎকার করে‘lier,I must kill u’.বলে পিস্তলটা রূপকের মাথায় ঠেকিয়ে,চাবি খোলে আর একটা ক্লাচ শব্দে।রূপক সেটা শুনে চোখ বন্ধ করে ফেলে,বুঝতে পারে তারপর কপালের কোণ থেকে ঘামের ঠান্ডা স্রোত গালে বেয়ে নামছে।কয়েক মুহূর্ত শ্বাস বন্ধ করে অপেক্ষা করার পর,কিন্তু কোনো আওয়াজ হল না।লোকটা খোনা গলায় হিস হিসিয়ে বলে ‘no my knife will be enough for you,bloody coward Indian,I am not going to waste a bullet on you’.রুপক ছোট করে চোখ খোলে,দেখে পাতা দিয়ে প্রায় ঢাকা,মুখের একটা চোখের কোটর ফাঁকা।সেখানে কিচ্ছু নেই।বীভৎস মুখটা দেখে আরও ভয় পেয়ে রূপক পা ঘষে ঘষে পিছতে থাকে বসা অবস্থায়।লোকটা এবার কুৎসিত হেসে কোমড় থেকে একটা লম্বা ছুরি বের করে।এই অন্ধকারেও ছুরিটা স্পষ্ট চক চক করছে।জিভের মত লক লক্ করছে তার লোভাতুর ফলা।যেনো কত দিন রক্ত খায় নি। রূপক অনুমান করে আর বাঁচার পথ নেই।

এমন সময় অনেক লোকের সমবেত কণ্ঠের চিৎকারে রুপক ঘাড় ঘুড়িয়ে দেখে জনা তিরিশেক লোক, গরাণ কাঠের মতো তাঁদের গায়ের রঙ হাতে তির ধনুক, আর কোমরে এক ফালি সাদা কাপড় মাত্র,তাদের ই দিকে দৌড়ে আসছে।আর তাঁদের হাতের উদ্যত তির ধনুক।তাঁদের সব কটা তির তাক করা আছে সাহেবের দিকে।তাঁদেরই একজন ভাঙ্গা ঘড়ঘড়ে গলায় বলে ‘বাবু তুই উঠে দাড়া, ভয় পাস ক্যানে?আমরা আছি তোর সাথে।এত গুলো লোক এই সময় এখানে কথাথেকে এলো!রুপক একের পর এক বুদ্ধি বিবেচনার বাইরের ঘটনায় বিমুঢ়।রুপক যন্ত্র চালিতের মতো দুই হাতে ভর করে উঠে দাঁড়ায়। সাহেব লোকটা প্রবল রাগে গড়গড় করতে থাকে।পিছনের ভিড় থেকে সেই গলাটা আবার বলে,‘ভয় পাস ক্যানে,আমরা সিধু কানহুর বেটারা আছি তোর সাথে, মার ওকে মার’।এদিকে সাহেব বাঁ হাতে ছোরা ধরে ডান হাতে নিমেষে পিস্তল বার করে ট্রিগারে চাপ দেয়,কিন্তু রুপক সময় মতো মাথা নিচু করে বসে পড়ে,আর সাথে সাথে সারা গায়ের জোর,মনের সাহস এক করে প্রবল জোরে ঘুষি চালায় সাহেবের পেট লক্ষ করে।কিন্তু কোথায় কি!রুপকের হাত শূন্যে ঘুরে, ফিরে আসে।কিন্ত রুপক দেখে একটি তির সাঁ করে পিছন থেকে এসে নিমেষে সাহেবের বাম চোখে ঢুকে গেল।রুপক ও সাথে সাথে মাটি ঘেঁষে জোরে লাথি মারে লোকটার পা লক্ষ্য করে।কিন্তু একি!এত শুকনো পাতার মতো একটা গোটা আস্ত লোক ঝরে পড়লো রুপকের লাথির আঘাতে।আর সেই মুহূর্তে সমবেত কণ্ঠে চিৎকার উঠলো সিধু কানহুর জোহার,সুভাষ বাবার জোহার,নেতাজির জোহার।রুপক একসাথে,কৃতজ্ঞতা,ভয়,বিস্ময়,অবিশ্বাসের দৃষ্টিতে যখন পিছন ফিরে তাকালো,তখন সেখানে যত দূর চোখ যায় কেউ কোথাও ছিল না।

শুধু একটা বহু পূরানো মরচে পরা তিরের ফলা একাদশীর চাঁদের আলো মহাশুন্যে ফিরিয়ে দিল সবার অলক্ষে।

About the Competition

The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a prestigious platform celebrating the diverse voices in the literary arts. It seeks to inspire writers from around the world to share their unique stories and poetic expressions. The competition is a meeting ground for creativity, offering participants an opportunity to shine and connect with a global audience through the power of words.

We extend our gratitude to Swarnendu Biswas for sharing "আক-সার( তির ধনুক)" with us for the Poetry and Creative Writing Competition 2026. Your narrative takes readers on a captivating journey through time and place, leaving a lasting impression. Thank you for your contribution to the vibrant tapestry of storytelling.

About Hashtag Kalakar

Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

 
 
 

Recent Posts

See All
Colours of the Soul - By Shawn Joy Odackel

Written By: Shawn Joy Odackel Category: Poetry Competition: Poetry and Creative Writing Competition 2026 Introducing "Colours of the Soul," a captivating poetic piece by Shawn Joy Odackel, part of th

 
 
 
The Art of Eating - By Shawn Joy Odackel

Written By: Shawn Joy Odackel Category: Poetry Competition: Poetry and Creative Writing Competition 2026 In the realm of poetic expression, Shawn Joy Odackel presents "The Art of Eating," a delightfu

 
 
 
पुराने पन्ने - By DEVESH DWIVEDI

Written By: DEVESH DWIVEDI Category: Poetry Competition: Poetry and Creative Writing Competition 2026 In the realm of poetry, DEVESH DWIVEDI offers a poignant reflection titled "पुराने पन्ने," an evo

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page