অলীক তলব
By Kollorob
গুম আকাশে অনেক তারা,
ফালি চাঁদের অনেক হাসি;
থেকেছে আজ পাশাপাশি–
রাত ভোরে তাই আমরা আছি!
কেন যে সব এলোমেলো–
একফালি সুখ একটু বিমল,
বিমর্ষ তাই জোয়ার ভাঁটা,
জ্বালিয়ে তারায় অনেক ফানুস।
একটাতে ছাপ তোর মুখেরই,
আর একটা থাক আমার দোষে;
পাল তুলে যাক দামাল হাওয়া,
রাত বিরেতে মন উদাসে।
কেন যে সব কোরা পাতায়–
আঁচড় কাটে অবুঝ কথা;
দিগন্তে ঠিক আগের থেকেই,
আমার থাকা তোর খাঁচাতেই!
জখম সেরে মুক্তি যবে,
সাজবে ঠিক ঝাড়বাতিটি;
ফুলদানির সব শুষ্ক ফুলের,
ঝরবে কাঁটা বান ভাসিতে।
আবার যদি যায় গো মিশে,
অলীক তলব উত্থাল পাত্থাল;
উত্থাপিত উত্তোরণের,
পড়বে শিখি মন আগুণে!
জাহ্নবী পাক শুদ্ধ বসন–
শুদ্ধ তারই অগ্নি বসন,
মাত্র কয়েক দিন কাব্যের–
অগ্নিযুগের ভষ্ম মাখি;
মনোনয়ন–পরীক্ষিত!
By Kollorob

Comments